Home জাতীয় অপরাধ যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
অপরাধ

যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Share
Share

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় কুপিয়ে মো. ইকবাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।
নিহত ইকবাল হোসেনের পরিবার বলছে, পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় ইকবালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত জাহিদ হাসান রাজুকে গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, নিহত ইকবালের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহত ব্যক্তির স্ত্রী কুলসুম বলেন, পূর্বশত্রুতার কারণেই রাতে বিবির বাগিচা এলাকায় ইকবালকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এ অবস্থা দেখে মো. জাহিদ হাসান রাজু (৩০) নামে ভাঙারি দোকানের কর্মচারী এগিয়ে গেলে তাঁকেও গুলি করে আহত করা হয়। পরে সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত ইকবালের স্বজনেরা জানান, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে ইকবাল। তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় বসবাস করতেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...