Home জাতীয় গাজীপুরে যুবদল নেতার চাঁদাবাজির মহড়ায় ৪ জন গ্রেফতার
জাতীয়

গাজীপুরে যুবদল নেতার চাঁদাবাজির মহড়ায় ৪ জন গ্রেফতার

Share
Share

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে চাঁদা দাবি এবং দেশীয় অস্ত্রসহ মহড়া দেওয়ার ঘটনায় যুবদল নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু দলবল নিয়ে হ্যান্ড মাইকে চাঁদা চাওয়ার ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে শতাধিক যুবক ছিল, যাদের মাথায় লাল গামছা বাঁধা ছিল এবং হাতে ছিল রামদাসহ দেশীয় অস্ত্র।
এ ঘটনায় রাতেই শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়, যেখানে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন মুলাইদ মধ্যপাড়া গ্রামের হাসেম (৩৯), আসাদুল ইসলাম (২৪), সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ির হৃদয় হাসান রাকিব (২৬)। অভিযানের সময় এক আসামির কাছ থেকে একটি রামদাও উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলমসহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, চাঁদাবাজির ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর যুবদলের কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীর আলম পিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...