Home জাতীয় রংপুরে বজ্রপাতে মায়ের মৃত্যু, ছেলে আহত
জাতীয়

রংপুরে বজ্রপাতে মায়ের মৃত্যু, ছেলে আহত

Share
Share

এ কে এম কায়সারুল আলমঃ রংপুরে বদরগঞ্জে আলু তুলতে গিয়ে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কালীগঞ্জের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে ।

মৃত সাহিদা বেগম বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মণ্ডলপাড়ার আফসার আলীর স্ত্রী ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এ সময় মা সাহিদা বেগম ও ছেলে আনিছুর রহমান আলুখেতে কাজ করছিলেন । বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে নুয়ে পড়ে মারা যান । অসুস্থ হয়ে পড়ে ছেলে আনিছুর রহমান (৪৫) । পরে ঘটনাস্থল থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা ।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...