Home জাতীয় অপরাধ উত্তরায় চীনের নাগরিক হত্যার ঘটনায় মামলা
অপরাধআন্তর্জাতিক

উত্তরায় চীনের নাগরিক হত্যার ঘটনায় মামলা

Share
Share

রাজধানীর উত্তরায় চীনের নাগরিক ওয়াং বু (৩৭) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওয়াং বুর এক আত্মীয় বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন দুই আসামি থাইল্যান্ডে পালিয়ে গেছেন। তবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁদের আটক করে দেশে ফেরত আনার প্রচেষ্টা চলছে।
গতকাল দুপুর আড়াইটার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে ওয়াং বুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথার পেছনেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ওয়াং বু ১৫ বছর ধরে বাংলাদেশে বসবাস করছিলেন এবং পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগের রাতে চীনের দুই নাগরিক তাঁর ভাড়া বাসায় প্রবেশ করেন এবং রাত ১২টা ১০ মিনিটে বের হয়ে যান। এরপর রাত ৩টা ১১ মিনিটে তাঁরা থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন। পুলিশ ধারণা করছে, এই দুই ব্যক্তিই হত্যাকাণ্ডে জড়িত।
পুলিশ আরও জানায়, সন্দেহভাজন দুই ব্যক্তিকে বহনকারী গাড়িটি জব্দ করা হয়েছে এবং তাঁদের আটকের চেষ্টা চলছে। ওয়াং বুর পারিবারিক জীবন সম্পর্কেও কিছু তথ্য পাওয়া গেছে। চীনে থাকাকালীন তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের পর সন্দেহভাজনরা থাইল্যান্ডে পালিয়ে গেলেও সেখানকার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁদের আটক করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
পুলিশ সূত্র জানায়, এক মাস আগে ওয়াং বু উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় ওঠেন। তাঁর হত্যার কারণ ও পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...