Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতার নিষেধাজ্ঞা প্রত্যাহার
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতার নিষেধাজ্ঞা প্রত্যাহার

Share
Share

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়ার সরকার। ২০১৯ সালে সাময়িকভাবে তাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল, তবে বর্তমানে এ সংক্রান্ত কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির সংসদে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা কার্যকর রাখেনি। এর আগে, সংসদ সদস্য আরএসএন রায় এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এ তথ্য জানান।
২০১৯ সালে কোতা বারুতে এক ভাষণে জাকির নায়েক মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানদের তুলনায় ১০০ গুণ বেশি অধিকার ভোগ করেন, তবুও তারা মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেশি বিশ্বাস করেন। একইসঙ্গে তিনি চীনা সম্প্রদায়কে ‘পুরনো অতিথি’ হিসেবে উল্লেখ করে তাদের দেশে ফেরত পাঠানোর ইঙ্গিত দেন।
তার ওই বক্তব্যের পর মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা ও জাতিগত সম্প্রীতির স্বার্থে পুলিশ তাকে প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে ২০২১ সালে জাকির নায়েক দাবি করেন, তাকে জনসমক্ষে বক্তৃতা দিতে কখনোই পুলিশ নিষেধ করেনি এবং সে সময়ের প্রধান সচিবের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে কথা বলে নিশ্চিত হয়েছিলেন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাইয়ে জন্ম নেয়া এই ইসলামিক বক্তা অর্থ পাচার এবং বিদ্বেষমূলক বক্তৃতার মাধ্যমে উগ্রতাকে উসকে দেওয়ার অভিযোগে ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...