Home জাতীয় কুমিল্লায় শহীদ মিনার ভাঙচুর, দুই তদন্ত কমিটি গঠন
জাতীয়

কুমিল্লায় শহীদ মিনার ভাঙচুর, দুই তদন্ত কমিটি গঠন

Share
Share

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ঘটনার তদন্তে উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন, সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। পরে ইউএনও জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। উপজেলা কৃষি অফিসার জোবায়ের আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। অন্যদিকে, কলেজের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, শহীদ মিনারটি ১৯৬৮ সালে স্থাপিত হয় এবং কিছুটা পুরনো ও দুর্বল অবস্থায় ছিল। তবে নৈশপ্রহরীর বর্ণনা অনুযায়ী, রাত ২টার দিকে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তবে কলেজে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই দোষীদের চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন থানার ওসি হিলাল উদ্দিন। তিনি আশ্বাস দেন, তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর ঘটনাটিকে শহীদ দিবসের চেতনার প্রতি চরম আঘাত বলে উল্লেখ করে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। তিনি সতর্ক করেন, অপরাধীরা শাস্তি না পেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...