Home জাতীয় অপরাধ চলন্ত বাসে ভয়াবহ ডাকাতি, নারী যাত্রীদের রাতভর ধর্ষণ
অপরাধ

চলন্ত বাসে ভয়াবহ ডাকাতি, নারী যাত্রীদের রাতভর ধর্ষণ

Share
Share

ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়ার পাশাপাশি দুই নারী যাত্রীকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩৫ মিনিটে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায়।
ভুক্তভোগীরা জানান, ঢাকার গাবতলী থেকে রাত ১১টায় ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলসের আমরী ট্রাভেলস বাসটি (নম্বর: ময়মনসিংহ-ব-১১-০০৬৯) চলন্ত অবস্থায় ডাকাতের কবলে পড়ে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
বাসযাত্রীদের দেওয়া তথ্যমতে, গাবতলী থেকে বাস ছাড়ার সময় পেছনের সিটে তিনজন সন্দেহভাজন ব্যক্তি ওঠেন। কিছু দূর যাওয়ার পর আরও পাঁচজন তাদের সঙ্গে যোগ দেন। পরে একপর্যায়ে তারা অস্ত্র বের করে বাসের নিয়ন্ত্রণ নেয়।
এক যাত্রী জানান, ডাকাতরা প্রথমে একজনকে ছুরিকাঘাত করে ভয় দেখায়, এরপর যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিস কেড়ে নেয়। এ সময় কয়েকজন যাত্রী শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন।
একাধিক যাত্রীর ভাষ্যমতে, ডাকাতরা দুই নারী যাত্রীকে শ্লীলতাহানি করে। তবে বড়াইগ্রাম থানায় পৌঁছানোর পর ওই দুই নারী পুলিশের কাছে ঘটনাটি জানান।
ডাকাতির শিকার কয়েকজন নাটোরের বড়াইগ্রাম থানায় আশ্রয় নেন। পরে পুলিশের পরামর্শে ভুক্তভোগীদের পক্ষ থেকে দুইজন মির্জাপুর থানায় মামলা করতে যান।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, “দুই নারী যাত্রী তাদের গায়ে হাত দিয়ে গয়নাপত্র খুলে নেওয়ার কথা বলেছেন। যেভাবে খুলে নেওয়া হয়েছে, তাতে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।”
ঘটনার পরপরই পুলিশ বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে আটক করলেও আদালত তাদের জামিন দিয়েছে। আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল জানান, “মামলাটি ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ না থাকায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছে।”
এই ঘটনার পর ভুক্তভোগীরা দ্রুত বিচার ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন। পুলিশও বিষয়টি গভীরভাবে তদন্তের আশ্বাস দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...