Home রাজনীতি বিএনপির সম্মেলনে যুবলীগ নেতার উপস্থিতি
রাজনীতি

বিএনপির সম্মেলনে যুবলীগ নেতার উপস্থিতি

Share
Share

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পৌর যুবলীগের আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম দলবল নিয়ে উপস্থিত হন। তার এই উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
গত মঙ্গলবার বিকেলে বকশীগঞ্জের খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে ১৬ বছর পর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন নজরুল ইসলামের বড় ভাই, উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর। ভাইয়ের পক্ষে শক্তি প্রদর্শন করতেই নজরুল ইসলাম তার অনুসারীদের নিয়ে সেখানে হাজির হন বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নজরুল ইসলাম হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা পরে মাঠের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছেন এবং তার চারপাশে ২০-৩০ জন অনুসারী রয়েছেন।
বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একপর্যায়ে নজরুল ইসলাম সম্মেলনস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই মানিক সওদাগর বলেন, “সে একসময় যুবদলের নেতা ছিল, পরে যুবলীগে যোগ দেয়। কিন্তু বিএনপির দুর্দিনে আমাদের সহযোগিতা করেছে।”
দলীয় সূত্র জানায়, নজরুল ইসলাম একসময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের মাধ্যমে যুবলীগে যোগ দেন এবং ২০১৬ সালে পৌর যুবলীগের আহ্বায়ক হন। পরে তিনি বকশীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং এলাকায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন।
বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্মেলন শেষ হয়েছে। তবে নতুন কমিটি এখনো ঘোষণা করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

‘ধর্ম নয়, দেশের মানুষই মুখ্য’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়—দেশের মানুষই তাদের...