Home জাতীয় আইন-বিচার আইনশৃঙ্খলা বাহিনীর দুর্নীতির শিকার ৭৪% বাংলাদেশি: জাতিসংঘ
আইন-বিচার

আইনশৃঙ্খলা বাহিনীর দুর্নীতির শিকার ৭৪% বাংলাদেশি: জাতিসংঘ

Share
Share

গত ১৫ বছরে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্নীতির শিকার হয়েছেন প্রতি চারজনের তিনজন (৭৪.৪ শতাংশ) নাগরিক, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের (OHCHR) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, “উচ্চ পর্যায়ের দুর্নীতি প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থার নিম্ন স্তরেও ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির চিত্র প্রতিফলিত করেছে।”
গত সপ্তাহে জেনেভা থেকে প্রকাশিত “বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের প্রতিবাদ সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন” শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার প্রশাসন, বিচার ও নিরাপত্তা ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, অর্থনীতিতে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যেখানে ছোট ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়নি। অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে এবং দেশের মোট আয়ের সিংহভাগ সবচেয়ে ধনী পাঁচ শতাংশের হাতে কেন্দ্রীভূত হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিকভাবে সংযুক্ত গোষ্ঠীগুলো ব্যাংক ঋণ জালিয়াতির মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে, যা দেশের সামষ্টিক অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। এ ছাড়া, দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...