Home আন্তর্জাতিক আন্দোলনে হেলিকপ্টারের ব্যবহার নিয়ে জাতিসংঘ
আন্তর্জাতিক

আন্দোলনে হেলিকপ্টারের ব্যবহার নিয়ে জাতিসংঘ

Share
Share

বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)। তাদের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ভয় দেখাতে এবং সম্ভবত বেআইনি বল প্রয়োগের জন্য র‍্যাবের কালো রঙের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিক্ষোভকারীদের দমন করতে আরও বেশি হেলিকপ্টার মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন, যা র‍্যাব বাস্তবায়ন করেছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায় হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড, এমনকি প্রাণঘাতী গুলিও ছোড়া হয়েছে।
ওএইচসিএইচআরের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার কথা স্বীকার করলেও গুলি চালানোর বিষয়ে নিশ্চয়তা দেননি। তবে তারা উল্লেখ করেছে যে আন্দোলনের সময় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ থাকায় হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার সরাসরি ভিডিও প্রমাণ পাওয়া কঠিন ছিল।
প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি ছোড়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল বিষয়টি নিয়ে আরও গভীর তদন্তের আহ্বান জানিয়েছে এবং এতে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা চেয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...