Home জাতীয় বিমানবন্দরে প্রবাসীদের অর্থ চুরির দায়ে দুইজন আটক
জাতীয়

বিমানবন্দরে প্রবাসীদের অর্থ চুরির দায়ে দুইজন আটক

Share
Share

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের অর্থ ও মালামাল চুরি করে পালানোর অভিযোগে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তিরা হলেন শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)।
এপিবিএন জানায়, ১৭ জানুয়ারি কাতার থেকে QR640 ফ্লাইটে বাংলাদেশে আসেন প্রবাসী মানিক খান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কৌশলে তার ব্যাগ হাতিয়ে নেওয়া হয়, যেখানে ৩৭০০ রিয়াল ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। একইভাবে ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে BS362 ফ্লাইটে আসা পাবনার বাসিন্দা আরিফ প্রামাণিকের ব্যাগও চুরি হয়, যাতে ৪৭৩৫ রিয়াল ছিল।
প্রথম ঘটনায় সিসিটিভি ফুটেজ না থাকলেও দ্বিতীয় ঘটনার পর তদন্ত শুরু করে এপিবিএন। বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, দুই ব্যক্তি মুখে মাস্ক পরে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এতে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হলেও সন্দেহভাজনদের গতিবিধি নজরে আসে।
সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চারদিন নজরদারি চালিয়ে বিমানবন্দরের কাছেই সন্দেহজনকভাবে অবস্থানকালে শাহদুজ্জামান ও নিজামকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করে। ভুক্তভোগী দুই যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিমানবন্দরস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীদের চুরি হওয়া ব্যাগ, অর্থ ও অন্যান্য মালামাল ফিরিয়ে দেওয়া হয়। টাকা ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আরিফ প্রামাণিক। তিনি বলেন, চার দিন পর আমার সবকিছু উদ্ধার হবে, তা ভাবতেই পারিনি। এপিবিএনকে ধন্যবাদ জানাই।
অন্যদিকে, মানিক খান বলেন, আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, বিমানবন্দরে প্রতারক ও পকেটমার চক্র সক্রিয় থাকে। তাদের শনাক্ত ও দমনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এপিবিএনের এই অভিযানে প্রবাসী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...