Home আন্তর্জাতিক ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের ইস্তাম্বুল
আন্তর্জাতিক

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের ইস্তাম্বুল

Share
Share

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ছয় দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ- এএফএডি  জানিয়েছে , বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এই ভূমিকম্প ইস্তাম্বুলে আঘাত হানে ।

রয়টার্স জানায়, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশীয় তীরে অবস্থিত শহরের বাসিন্দাদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো।

এএফএডি জানায়, স্থানীয় সময় ১২টা ৪৯ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ইস্তাম্বুল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সিলিভরি এলাকায়। কেন্দ্রস্থলের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠের ছয় দশমিক ৯২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় একটি ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে একজন আহত হয়েছেন বলে দেশটির সম্প্রচারমাধ্যম টিজিআরটি জানিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক এক্স বার্তায় জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত বরাবর ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয় । দেশটিতে আঘাত হানা ওই ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজার ৫৩৭ জন মারা গেছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...