Home জাতীয় অপরাধ ৪ মিনিটে লুট হয়েছে ১৫ লাখ টাকার মালামাল।
অপরাধআইন-বিচারজাতীয়

৪ মিনিটে লুট হয়েছে ১৫ লাখ টাকার মালামাল।

Share
Share

ঢাকার ধামরাইয়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের এক ডিস্ট্রিবিউটরের গোডাউনে লুটের ঘটনা ঘটেছে। মাত্র চার মিনিটের ওই ঘটনায় দুর্বৃত্তরা ১৫ লাখ টাকার মালামালসহ ৫ লাখ টাকা নিয়ে যায় ।

উপজেলার সদর ইউনিয়নের শরিফবাগ বাজারে আবুল খায়ের টোব্যাকোর ডিস্ট্রিবিউটর মুহাম্মদ নাসিমের গোডাউনে রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ১৪ মিনিট সময়ের মধ্যে এই লুটের ঘটনা ঘটে

ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ নাসিম জানান, রোববার রাত ২টা ১০ মিনিটের দিকে একটি পিকআপসহ ৯-১০ জনের একদল দুর্বৃত্ত গোডাউনের সামনে এসে তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল বের করে পিকআপে লোড করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী এসে ধাওয়া দিলে ২টা ১৪ মিনিটের দিকে তারা পিকআপসহ পালিয়ে যায়।

ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজে দেখা যায়, আনুমানিক রাত ২টা ১০ মিনিটের দিকে একটি পিকআপ ভ্যান এসে থামে ওই গোডাউন থাকা মার্কেটের সামনে। এরপর গাড়ি থেকে প্রথমে লাল শার্ট ও লুঙ্গি পরিহিত একজন ও পরে আরেকজন নামেন। ২টা ১০ মিনিট ৪৯ সেকেন্ডের দিকে দেখা যায়, অন্তত ৬-৭ জন দুর্বৃত্ত গোডাউনের সামনে এসে দোকানের শাটারের তালা ভাঙছেন।

শাটার ভাঙার পর তারাএকের পর এক কার্টন বের করতে থাকেন । প্রায় এক মিনিট পর লাইট হাতে একজন ও আরেকজন নিরাপত্তারক্ষীকে এগিয়ে যেতে দেখা যায়। এই সময়ে দুজন ব্যক্তি দ্রুত পিকআপে কার্টন লোড করতে থাকেন। আনুমানিক ২টা ১৪ মিনিটের দিকে এলাকাবাসী ওই পিকআপের দিকে এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে গাড়িতে উঠে পালিয়ে যায়। এ সময় বিভিন্ন বয়সের অন্তত নয়জন দুর্বৃত্তকে পিকআপে উঠতে দেখা গেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...