Home আন্তর্জাতিক ৪৯ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে থাকার সম্ভাবনা নেই কারও
আন্তর্জাতিকদুর্ঘটনা

৪৯ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে থাকার সম্ভাবনা নেই কারও

Share
Share

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে দেশটির আমুর অঞ্চলে। সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকর্মীরা জ্বলন্ত অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দেশটির স্থানীয় সংবাদসংস্থাগুলো বলছে, প্রাথমিক তথ্যানুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই।

রাশিয়ার আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা এবং ফায়ার সেইফটি সেন্টার সংবাদসংস্থা তাসকে বলেছে, আকাশপথে ঘটনাস্থল পরিদর্শনের সময় কোনও ব্যক্তিকে জীবিত দেখা যায়নি।

এর আগে রুশ স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা নামে বিমানসংস্থা দ্বারা পরিচালিত অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী বিমানটিতে ছিলেন পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী। এ ছাড়া এতে ছিলেন ছয়জন ক্রু সদস্য ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...