Home বিনোদন গান ২৬তম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘জংলি’, সিয়ামের উচ্ছ্বাস
গানচলচ্চিত্রজাতীয়টেলিফিল্মনাটকবিনোদন

২৬তম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘জংলি’, সিয়ামের উচ্ছ্বাস

Share
Share

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিয়াম আহমেদের ‘জংলি’ মুক্তির ২৬তম দিনে এসে রেকর্ড গড়েছে। এখন পর্যন্ত দিন হিসেবে ‘জংলি’র সর্বোচ্চ গ্রস আয়ের রেকর্ড হয়েছে এ দিনে।  এদিন বিশ্বব্যাপী জংলি আয় করে ৩৫ লাখ ১১ হাজার টাকা; যা এখন পর্যন্ত এক দিনে সিনেমাটির সর্বোচ্চ গ্রস আয়। অভিনেতা সিয়াম আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানিয়েছেন।

বিষয়টি জানিয়ে ফেসবুক পোস্টে অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা, সবাই যখন একটা সিনেমাকে আপন করে নেয়, তখন এ রকম ম্যাজিক্যাল কিছুই ঘটতে বাধ্য। মুক্তির ২৬তম দিনে সবমিলিয়ে জংলির গ্রস কালেকশন প্রায় ৩৫ দশমিক ১১ লাখ টাকা! একদিনে এটিই জংলির সর্বোচ্চ আয়ের রেকর্ড। দর্শকের এ ভালোবাসায় জংলি সিনেমা ফ্যামিলি ব্লকবাস্টারের তকমা পেতে চলেছে।’

মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির বেশিরভাগ শো হাউসফুল ছিল। অনেকে সিনেপ্লেক্সে এসে টিকেট না পেয়ে ফিরেও গেছেন। দর্শক চাপে সিনেপ্লেক্সে শো বাড়তে থাকে।

“জংলি” সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। অনান্য চরিত্রে অভিনয় করেছেন- বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

টাইগার মিডিয়া প্রযোজিত জংলি সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে- মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...