Home আন্তর্জাতিক ২৪ ঘণ্টায় ইসরায়েল হত্যা করলো আরও ৭০ ফিলিস্তিনিকে
আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ইসরায়েল হত্যা করলো আরও ৭০ ফিলিস্তিনিকে

Share
Share

মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো একের পর এক হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ২০০ জনেরও বেশি। নিহতদের মধ্যে খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষও রয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

জাতিসংঘের তথ্য মতে, পুরো গাজা এখন চরম দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে । এই মানবিক সংকটের মধ্যেই আবারও গাজার কেন্দ্রস্থলে, নেতসারিম করিডরের কাছে, ত্রাণ সংগ্রহে আসা সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালিয়েছে ।

গাজা সরকারের তথ্য অফিস জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে মাত্র ১২ বছর বয়সী শিশু মোহাম্মদ খলিল আল-আথামনেহ।

গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামে একটি বিতর্কিত ত্রাণ সংস্থা এই হামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে , ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে যার কার্যক্রম পরিচালিত হচ্ছে । স্থানীয়রা এসব ত্রাণকেন্দ্রকে মানব কসাইখানা বলছেন- কারণ ২৭ মে থেকে সেখানে প্রাণ গেছে অন্তত ১৫০ জনের, আহত হয়েছেন ১৫০০-র বেশি। গাজা সরকারের অভিযোগ, কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে এই ত্রাণকেন্দ্রগুলো, যেখানে খাবারের লোভ দেখিয়ে ক্ষুধার্ত মানুষদের টেনে এনে গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের ভাষায়, জিএইচএফ এখন ইসরায়েলি বাহিনীতে রূপ নিয়েছে যা ত্রাণ নয়, বরং মৃত্যু টেনে আনছে।

গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম জানান, এসব ত্রাণকেন্দ্র এখন যেন পুনরাবৃত্ত রক্তপাতের মঞ্চ। তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার একটি ভয়াবহ প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিভিন্ন দিক থেকে এসব হামলা চালানো হয়েছে ড্রোন, ট্যাংক এবং স্নাইপার ব্যবহার করে ত্রাণ সংগ্রহস্থলগুলো ঘিরে ফেলা হয়েছে । সাধারণ মানুষ, যাদের অনেকেই দিনের পর দিন না খেয়ে ছিলেন, তারা এখন মৃত্যুঝুঁকির মধ্যেই ছুটছেন একটু খাবারের আশায়।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...