Home জাতীয় ১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান।
জাতীয়বিএনপিরাজনীতি

১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান।

Share
Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন। মঙ্গলবার (৬ মে) সকালে শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ বিমানে দেশে পৌঁছান তিনি।

স্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন জোবাইদা রহমান। এর পর কেটেছে প্রায় দুই দশক। স্বামী ও একমাত্র কন্যা জায়মা রহমানকে নিয়ে তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন।

আজ সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান।

লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ফিরলেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, ডা. জোবাইদা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় মামলা করে। ওই মামলায় ২০২৩ সালে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের রায় স্থগিত হয়। এর পরিপ্রেক্ষিতেই তার দেশে ফেরার পথ সুগম হয়।

দেশে ফিরে জোবাইদা রহমান তার প্রয়াত পিতা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন ‘মাহবুব ভবনে’ উঠবেন । বর্তমানে বাড়িটিতে তার অসুস্থ মা ও বড় বোন বসবাস করেন। জানা গেছে, দেশে ফিরে মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই সময় কাটাবেন জোবাইদা রহমান ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...