Home জাতীয় হাসিনার আমলে ঢাবি ছিল ডাকাতদের গ্রাম: রুহুল কবির রিজভী
জাতীয়বিএনপিরাজনীতি

হাসিনার আমলে ঢাবি ছিল ডাকাতদের গ্রাম: রুহুল কবির রিজভী

Share
Share

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেছেন, শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম ।

মঙ্গলবার (১ জুলাই) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এটি শুধু একটি প্রজ্বলন নয়, আজকের মোমবাতি প্রজ্বলন আগামী দিনে গণতন্ত্রের পদযাত্রায় এগিয়ে যাওয়া। এই ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের মিনার, অধিকার প্রতিষ্ঠার মিনার।

রিজভী আরও বলেন, আমরা যখন আগে নৌকায় করে অনেক দূরে যেতাম, মাঝি বলতো চুপ থাকুন ওই গ্রাম ডাকাতদের গ্রাম। হাসিনার আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকাতদের গ্রাম ছিল । অনেক আতঙ্ক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পার হতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই বায়ান্ন, ঊনসত্তরের বিশ্ববিদ্যালয় দেখছি যেখানে শান্তির সুবাতাস বইছে ।
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা বলেছিল, বাঁধা দিলে সব বন্ধ হয়ে যাবে। সবকিছু দিয়ে আমার ছাত্রদের স্তব্ধ করে দেব। এতো কিছুর পরেও গণতন্ত্রের জন্য ছাত্রদের যে সংগ্রাম, শেখ হাসিনা তা ঠেকাতে পারেনি। আজকের আলোক প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের ৩৬ দিনের কর্মসূচির শুভ উদ্বোধন হলো।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার পেটুয়া বাহিনীর কাছে ছাত্রদলের কত নেতাকর্মী গুম, খুন হয়েছেন। তারা নব্বই, আশির দশকে যে ভূমিকা পালন করেছে- সেভাবে তারা চব্বিশের গণঅভ্যুত্থানেও ভূমিকা রেখেছেন। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরও বাঁধা আসবে। সেই বাঁধা অতিক্রম করতে গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব আমরা।

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান, সাবেক ছাত্রদল সভাপতি আসিফুজ্জামান রিপন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...