Home আন্তর্জাতিক হামাসের ফাঁদে পড়ে নিহত হয়েছে ৫ ইসরায়েলি সেনা
আন্তর্জাতিক

হামাসের ফাঁদে পড়ে নিহত হয়েছে ৫ ইসরায়েলি সেনা

Share
Share

আজ ফিলিস্তিনে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আযহা। অথচ এই বিশেষ দিনেও দখলদার ইসরায়েলি সেনারা বন্ধ রাখেনি তাদের বর্বর হামলা। গতকালও গাজার হাসপাতালসহ বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে তারা। এতে সাংবাদিকসহ নিহত হয়েছেন অনেকে। তবে এবার গাজায় ঘটেছে ভিন্ন এক ঘটনা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা, খান ইউনিসে পূর্ব থেকে একটি ফাঁদ তৈরি করে রাখেন। যখন ইসরায়েলি সেনারা সেখানে হামলা চালাতে যায় তখন তারা সেই ফাঁদে পড়ে সংঘবদ্ধ হামলার স্বীকার হন। এ সময় সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় তারা পরাস্ত হন। এই হামলায় তাৎক্ষণিকভাবে নিহত হন ৫ ইসরায়েলি সেনা ।  ইরানের বার্তা সংস্থা মেহের শুক্রবার (৬ জুন) ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি গণমাধ্যম জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবন ধসে ইসরায়েলি সেনাদের ওপর পড়ে। এতে নিহত হন ৫ ইসরায়েলি সেনা। এ সময় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন।

এদিকে শুক্রবার গাজার এক স্থানীয় গণমাধ্যম জানায়, ঈদের দিনেও খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

অন্যদিকে গাজার হাসপাতাল সূত্র জানায়, ইসরায়েলের বর্বর হামলায় ঈদের আগের দিন অন্তত ৭০ জন নিহত এবং ১৮৯ জন আহত হয়েছেন। এ সময় নিহত হয়েছেন পাঁচ সাংবাদিকও।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...