Home আঞ্চলিক হাঁস খুঁজতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের রহিম
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

হাঁস খুঁজতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের রহিম

Share
Share

লক্ষ্মীপুরের রামগঞ্জে হাঁস খুঁজতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে আব্দুর রহিম (৪৫) নামের এক যুবকের। রোববার (৮ জুন) সন্ধ্যা থেকে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের গাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম একই এলাকার বাসিন্দা ও পেশায় শ্রমিক। তার সংসারে স্ত্রী ও ৫ সন্তান রয়েছে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, আব্দুর রহিমের আত্মীয় লিলি আক্তারের একটি হাঁস পুকুরে ছিল। তাকে পুকুর থেকে হাঁসটি উদ্ধার করতে বলেন লিলি। তিনি গিয়ে পুকুরে থাকা হাঁসটি ধরার চেষ্টা করেও পারেননি। পরে হাঁস ধরতে তিনি পুকুরে নেমে আর উঠে আসেননি। পানিতে ডুবে যান। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করে স্থানীয়রা পুকুর থেকে তার ডুবন্ত মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...