Home জাতীয় অপরাধ হবিগঞ্জে সিএনজি চালককে  পিটিয়ে হত্যা করেছে চা শ্রমিকরা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

হবিগঞ্জে সিএনজি চালককে  পিটিয়ে হত্যা করেছে চা শ্রমিকরা

Share
Share

বুধবার (৪ জুন) রাত ৯টায় হবিগঞ্জ চুনারুঘাট উপজেলায় সিএনজি চালিত অটোরিকশাচালক মর্তুজ আলীকে (৫০) , একদল উশৃঙ্খল চা শ্রমিক  পিটিয়ে হত্যা করেছে। নিহত সিএনজি চালক মর্তুজ আলী উপজেলার নোয়ানী গ্রামের রজব আলীর পুত্র।  চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে ঘটনাটি ঘটে।

জানা গেছে, বুধবার চুনারুঘাট পৌর শহরের চানপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সাথে কথা কাটাকাটি হয় নিহত মর্তুজ আলীর। এই ঘটনাটি বাগানের শ্রমিকরা তাদের নেতাদের কাছে প্রকাশ করেন এবং সিএনজি চালক মর্তুজ আলী তাদের বাগানে আসলে তাকে, উপযুক্ত শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নেন।

এরই প্রেক্ষিতে মর্তুজ আলী সিএনজি নিয়ে বুধবার রাতে চানপুর বাজারে আসলে শ্রমিকরা তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। পুলিশ লাশ উদ্ধার করে চুনারঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দুঃখ প্রকাশ করে চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু বলেন, চা শ্রমিকদ্বারা এ ধরনের নৃশংস ঘটনা আশা করিনি কখনো। ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি।

চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক এ ব্যাপারে বলেন, ঘটনাটি খুবই দুঃখজন। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছে। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...