Home জাতীয় অপরাধ স্বামীকে হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রাখলেন স্ত্রী
অপরাধ

স্বামীকে হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রাখলেন স্ত্রী

Share
Share

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে স্বামীকে হত্যা করে মরদেহ বাড়ির উঠানে পুঁতে রাখার অভিযোগে রহিমা খাতুন (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর সন্দেহ ও নিখোঁজ অভিযোগের ভিত্তিতে ঘটনার কিনারা করে আইনশৃঙ্খলা বাহিনী। স্বামীর নিখোঁজের নাটক সাজিয়ে অবশেষে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন রহিমা।

গুয়াহাটির পান্ডু এলাকার জয়মতীনগরে গত ২৬ জুন রাতে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, পারিবারিক কলহ ও শারীরিক সহিংসতার একপর্যায়ে স্বামী সাবিয়াল রহমানকে (৩৮) মারধর করে হত্যা করেন রহিমা। ঘটনার সময় সাবিয়াল মদ্যপ ছিলেন বলেও রহিমা পুলিশকে জানান।

হত্যার পর রাতের অন্ধকারে বাড়ির উঠানে প্রায় পাঁচ ফুট গভীর গর্ত খুঁড়ে সাবিয়ালের মরদেহ পুঁতে ফেলেন রহিমা। এরপর প্রতিবেশীদের জানান, তাঁর স্বামী কেরালায় কাজে গেছেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই আশপাশের লোকজনের সন্দেহ বাড়তে থাকে। পরবর্তী সময়ে রহিমা অসুস্থতার কথা বলে চিকিৎসার অজুহাতে এলাকা ছেড়ে পালিয়ে যান।

১২ জুলাই সাবিয়ালের ভাই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরদিন ১৩ জুলাই রহিমা নিজেই এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সবকিছু স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জয়মতীনগরে তাঁদের বাড়িতে গিয়ে উঠানে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে। উপস্থিত ছিলেন ফরেনসিক দলের সদস্য ও একজন ম্যাজিস্ট্রেট।

পুলিশ বলছে, রহিমার স্বীকারোক্তির পাশাপাশি তদন্তে উঠে আসছে আরও কিছু প্রশ্ন। বিশেষ করে একজন নারীর পক্ষে একা এত বড় গর্ত খোঁড়া কঠিন। তাই ধারণা করা হচ্ছে, মরদেহ মাটিচাপা দিতে রহিমার সঙ্গে কেউ সহযোগিতা করেছিল। তদন্তকারীরা এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন।

১৫ বছর আগে রহিমা ও সাবিয়ালের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। সাবিয়াল ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিক কলহ এবং নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক টানাপড়েনের মধ্যে ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি নিয়ে গুয়াহাটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলমান রয়েছে এবং রহিমার দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...