Home রাজনীতি আওয়ামী লীগ স্ত্রীকে বিদেশ যেতে বাধা, মুখ খুললেন আন্দালিব পার্থ
আওয়ামী লীগজাতীয়রাজনীতি

স্ত্রীকে বিদেশ যেতে বাধা, মুখ খুললেন আন্দালিব পার্থ

Share
Share

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন আন্দালিব পার্থ ।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কিভাবে সুরাহা হয় দু-এক দিনের মধ্যে দেখব।’

মঙ্গলবার (১৩ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি।

বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, শেখ শাইরা শারমিন শেখ পরিবারের সদস্য। শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে তিনি। সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার ছোট ভাই।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, শাইরা শারমিনের বিদেশে যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। অর্থাৎ শেখ পরিবারের সবার বিদেশ ভ্রমণে এসবির ক্লিয়ারেন্স লাগবে বলে জানা গেছে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে কড়াকড়ি অবস্থানে রয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এ বিষয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে। তিনি তো হাউসওয়াইফ।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...