Home জাতীয় অপরাধ স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনায়, বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেফতার
অপরাধআইন-বিচারজাতীয়

স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনায়, বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেফতার

Share
Share

র‌্যাব-৮ এর সহায়তায় বরিশালের বানারীপাড়ায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ । র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বাবুগঞ্জ এলাকার মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের উন্দেরহাওলা গ্রামের ডাকাত দলের সদস্য মো.ডালিম ও পাশের এলাকার মো. বাদশা এবং বড়গুনা সদর উপজেলার শিয়ালিয়া নলটোনা গ্রামের মো. সেলিম সিকদারকে আটক করে।

পরে তারা সোমবার রাতেই আটককৃত তিন ডাকাতকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ সময় পুলিশ তাদেরকে উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা নাছিমা আক্তারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে। এর আগে পুলিশ ওই ঘটনায় গৃহকর্তার অভিযোগে মানিক নামের এক প্রবাসীকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোস্তফা যুগান্তরের বরাতে বলেন, ২৮ এপ্রিল রাতে উপজেলার দক্ষিণ বাইশারী এলাকার অবসর প্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ নাছিমা বেগমের বাড়িতে ৫/৭ জন মুখোশধারী ডাকাত ধারালো অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় স্কুল শিক্ষিকার স্বামী মো. বাবুল হোসেন ডাকাত দলের সদস্যদের মধ্য থেকে মানিক নামের একজনকে চিনতে পারেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী ২৯ এপ্রিল দুপুরে উপজেলার দান্ডয়াট এলাকা থেকে সৌদী মানিক নামের একজনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় স্কুল শিক্ষিকার স্বামী মো. বাবুল হোসেন বাদী হয়ে ওই দিন মানিকসহ দুই জনকে নামীয় ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‌্যাবের সহায়তা চাওয়া হয়। সে অনুযায়ী সোমবার রাতে র‌্যাব-৮ এর সহায়তায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...