Home আন্তর্জাতিক সৌদি আরব পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী।
আন্তর্জাতিকজাতীয়

সৌদি আরব পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী।

Share
Share

চলতি মৌসুমে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ২৫ হাজার ৪২৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ২০ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

সোমবার (৫ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত ‘পবিত্র হজ- ২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানানো হয়েছে

এতে বলা হয়, মোট হজ ফ্লাইট সংখ্যা ৬২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৬টি, সৌদি এয়ারলাইনস ২০টি, ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

গত ২৯ এপ্রিল থেকে, চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে।

এবারের হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে । চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এখন পর্যন্ত ৭৭ হাজার ৩৭২টি ভিসা ইস্যু করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...