Home আন্তর্জাতিক সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
আন্তর্জাতিক

সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

Share
Share

সৌদি আরবে নিরাপত্তা অভিযানে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ২২ হাজার ৭২ জন প্রবাসীকে আটক করা হয়েছে। অভিযানে সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে অংশ নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে— আবাসন আইন লঙ্ঘনে ১৩,৮৩৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪,৬২৪ জন, শ্রম আইন লঙ্ঘনে ৩,৬১৫ জন এছাড়া, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১,৬৪০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬৪% ইথিওপিয়ান, ৩৫% ইয়েমেনি এবং ১% অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ৩৭ জন স্থানীয় ও প্রবাসীকেও আটক করা হয়েছে।

বর্তমানে মোট ২৬,৬৩০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে। এর মধ্যে ২০,৬০১ জন পুরুষ এবং ৩,০২৯ জন নারী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬,১৬২ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি, আরও ৩,১৩৬ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। এ সময়ের মধ্যে মোট ১১,০৫৮ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তাহিরপুরে আনসার প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আনসার ও ভিডিপির এক প্রশিক্ষকের বিরুদ্ধে ইউনিয়ন কমান্ডার পদে সুপারিশের বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন...

৪২ বছরের শিক্ষকতা শেষে অবসরে সেগুপ্তা কানিজ আক্তার

সুদীর্ঘ ৪২ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের সমাপ্তি টানলেন সিলেটের ঐতিহ্যবাহী দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিজ আক্তার। মঙ্গলবার ছিল তাঁর...

Related Articles

যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর (NATO) কার্যকারিতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে জোট...

মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন: ইরান

ইরানের নবনিযুক্ত সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার...

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি...

মার্কিন সফটওয়্যারে উত্তর কোরীয় হ্যাকারদের থাবা: বিপন্ন হাজারো কোম্পানির ক্রিপ্টো নিরাপত্তা

মার্কিন সাইবার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হেনেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদতপুষ্ট...