Home আন্তর্জাতিক সৌদি আরবে গ্রেপ্তার হয়েছে ১৩ হাজার অবৈধ প্রবাসী 
আন্তর্জাতিক

সৌদি আরবে গ্রেপ্তার হয়েছে ১৩ হাজার অবৈধ প্রবাসী 

Share
Share

দেশটির আবাসিক, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে, গত এক সপ্তাহে ১৩ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।

শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। সূত্র: আরব নিউজ।

এদের মধ্যে ৮ হাজার ১৫০ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৩৪৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় এবং ১ হাজার ৬২৪ জনকে শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ আশ্রয় বা যানবাহন সুবিধা প্রদান করে, তাহলে তাকে অন্তত ১৫ বছরের কারাদণ্ডসহ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি তাদের সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হবে ।

এছাড়া আইন ভঙ্গকারী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে টোল ফ্রি ৯১১ নম্বরে এবং অন্যান্য রাজ্য থেকে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...