Home আন্তর্জাতিক সৌদি আরবের কোরবানির হাট
আন্তর্জাতিক

সৌদি আরবের কোরবানির হাট

Share
Share


মক্কা নগরীর পবিত্র হারাম শরিফ থেকে মাত্র আট কিলোমিটার দূরে, পাহাড়ঘেরা একাশিয়া এলাকায় গড়ে উঠেছে কোরবানির পশুর বিশাল হাট। চারপাশে উঁচু পাহাড়, আর তার পাদদেশে বিস্তৃত ছাউনির নিচে চলছে খাসি বিক্রি ও কোরবানি কার্যক্রমের চূড়ান্ত প্রস্তুতি। পবিত্র হজ ও ঈদুল আজহার আগে জমে উঠেছে এই এলাকা। সৌদি সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী, অনুমোদিত স্থানের বাইরে কোরবানি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে জরিমানাসহ নানা শাস্তির মুখে পড়তে হয়।
ফলে হাজিরা কিংবা স্থানীয় কোরবানি প্রদানকারীরা সাধারণত নিজেরা কোরবানি না দিয়ে নির্ধারিত স্থানে পশু কিনে রেখে দেন এবং পরে প্রক্রিয়াজাত মাংস হাতে পান নির্ধারিত সময় অনুযায়ী।
১ জুন বিকেলে একাশিয়ার এই পশুর হাট ঘুরে দেখা যায়, সেখানে রয়েছে ইংরেজি ‘এল’ আকারের দুটি বিশাল ছাউনি। ছাউনির নিচে সারি সারি খাসি রাখা। সঙ্গে রয়েছে পানির ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ, আর কোরবানি ও মাংস প্রক্রিয়াকরণের জন্য প্রশিক্ষিত কর্মীবাহিনী। বাংলাদেশি তরুণ ব্যবসায়ী মো. রুবেল জানালেন, এই হাটে মূলত যেসব হাজি নিজেরা কোরবানি দিতে চান বা প্রতিনিধি পাঠিয়ে কাজটি সম্পন্ন করতে চান, তাঁদের জন্যই রয়েছে এই বিশেষ আয়োজন।
মো. রুবেল দীর্ঘদিন ধরেই সৌদি আরবে ব্যবসা করছেন। তার সঙ্গে একাশিয়া সফরে ছিলেন ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম। রুবেলের মাধ্যমে জানা যায়, হাজিরা এই হাটে এসে খাসি নিজেরা পছন্দ করে রেখে যান। নির্ধারিত তারিখে অর্থাৎ ১০ জিলহজে তা কোরবানি করা হয়। এরপর তা পরিষ্কার করে প্যাকেটজাত করা হয় এবং গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয় নির্দিষ্ট সময় অনুযায়ী।
একাশিয়ায় এখন প্রতিদিনই বাড়ছে ক্রেতার ভিড়। কেউ নিজের জন্য, কেউ স্বজনদের জন্য খাসি কিনে রেখে যাচ্ছেন। হজের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতির গতি। নির্ধারিত প্রক্রিয়া মেনে এবং আধুনিক ব্যবস্থাপনায় এই কোরবানির হাটটি এখন মক্কার হজ মৌসুমে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...