Home আঞ্চলিক সেন্টমার্টিনে রিসোর্টের গর্তে পড়ে মৃত্যু  হয়েছে দেড় বছরের শিশুর।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সেন্টমার্টিনে রিসোর্টের গর্তে পড়ে মৃত্যু  হয়েছে দেড় বছরের শিশুর।

Share
Share

কক্সবাজারের সেন্টমার্টিনে রিসোর্টের মাটি ভরাট কাজে সৃষ্ট গর্তে পড়ে মৃত্যু হয়েছে দেড় বছরের শিশু মোহাম্মদ রায়হান স্বাদের।

সেন্টমার্টিনের নজরুলপাড়ার নীল দিগন্ত রিসোর্টে রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদ রায়হান স্বাদ সেন্টমার্টিন দ্বীপের নজরুলপাড়ার বাসিন্দা ও মুদির দোকানদার কেফায়েত উল্লাহর ছেলে।

নিহত শিশুর বাবা কেফায়েত উল্লাহ বলেন, রিসোর্টের মালিক জমি কিনে রিসোর্ট বানিয়ে ব্যবসা করে কোটিপতি হচ্ছেন কিন্তু আমাকে সন্তানহারা করেছেন। নিজেদের জমি ভরাট করলেও তিনি কেন ওই গর্তে ঘেরা-বেড়া দেয়নি। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ।

তিনি জানান, বাড়ির পাশে নীল দিগন্ত রিসোর্ট নির্মাণ করার সময় ফসলি জমি থেকে মাটি ব্যবহার করা হয়। এরপর আর সেই গর্ত ভরাট করা হয় না। গর্তগুলো বৃষ্টির পানিতে ভরাট হয়ে যায়। বেলা ১১টার দিকে এলাকার কয়েকজন শিশু মিলে খেলাধুলা করার একপর্যায়ে শিশু স্বাদ ওই গর্তে পড়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী মৃত ঘোষণা করেন তাকে।

সেন্টমার্টিন হাসপাতালের স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক অজিত কুমার দাশ বলেন, নীল দিগন্ত রিসোর্টের পাশে জমে থাকা গর্তের পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর । তবে এ বিষয়টি আরো তদন্ত করছি আমরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...