Home আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গু’লিতে বাংলাদেশি কিশোর নি’হত।
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

সীমান্তে বিএসএফের গু’লিতে বাংলাদেশি কিশোর নি’হত।

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে সাকিব (১৭) নামে এক বাংলাদেশি কিশোর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে  একই ঘটনায় গুলিবিদ্ধ হন সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিক।

রোববার (৪ মে) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে। নিহত সাকিব মাদলা গুচ্ছ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব ও ভারতীয় নাগরিক সুজন বর্মণ আহত হন। পরে স্থানীয়রা সাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুজনকে ঢাকায় পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ মে) সাকিব মারা যান।

মাদলার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, নিহত কিশোরের মরদেহ বাড়িতে আনা হয়েছে। কী কারণে তারা সীমান্ত এলাকায় গিয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

মো. সামিউল ইসলাম ( কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ) বলেন, চোরাই মোটরসাইকেল আনতে ভারতীয় নাগরিক সুজন বর্মণের সহায়তায় সীমান্তে যায় সাকিব। ওই সময় টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা দু’জনই গুলিবিদ্ধ হন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...