Home আঞ্চলিক সিলেটে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত হয়েছে ৩ জন 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সিলেটে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত হয়েছে ৩ জন 

Share
Share

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে নিহত হয়েছেন মা ও ছেলে। এ ছাড়া বরযাত্রীর গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন টমটম গাড়ির চালক।

দক্ষিণ সুরমা ও জকিগঞ্জে বুধবার (১৮ জুন) দুপুরের দিকে পৃথক দুর্ঘটনাটি ঘটে। নিহত ঝর্না বেগম দক্ষিণ সুরমা থানার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। তার ছেলের নাম জানা যায়নি। মোগলাবাজার থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা গেছে, আকিলপুর থেকে প্রাইভেটকার করে মোরাদপুর যাওয়ার পথে প্রাইভেটকার খাদে পড়ে মৃত্যু হয়েছে ঝর্না বেগমের। স্থানীয়রা তার ছেলেকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার ছেলের। প্রাইভেটকারে থাকা তার স্বামী এবং সন্তানরা গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া দুপুরের দিকে জকিগঞ্জের অফিস বাজার এলাকায় বরযাত্রীর গাড়ির সঙ্গে টমটমের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন টমটম চালক। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তার মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোগলাবাজার থানার এসআই মোহাম্মাদ আলিফ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছি ঝর্না বেগমের মরদেহ। পরে আহত অবস্থায় তার পরিবারের সদস্যদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ছেলের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...