Home জাতীয় অপরাধ সিরাজগঞ্জে ৭ বছরের মেয়েকে হত্যার পর পালিয়েছে সৎমা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিরাজগঞ্জে ৭ বছরের মেয়েকে হত্যার পর পালিয়েছে সৎমা

Share
Share

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে সৎমায়ের বিরুদ্ধে হাজেরা খাতুন নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ।

রোববার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটলেও, বিষয়টি জানাজানি হয় রাতে। নিহত শিশু হাজেরা খাতুন কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম হারুন অর রশীদ। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পাবনার একটি মাদরাসায় শিক্ষকতা করেন হারুন অর রশীদ। শিশু হাজেরার জন্মের কিছু দিন পর মা দোলনা খাতুন অন্য ব্যক্তির সঙ্গে চলে যান। এরপর কিছু দিন মায়ের কাছে থাকেন হাজেরা। একটু বড় হওয়ার পর বাবার কাছে চলে আসেন শিশু হাজেরা । পরে হারুন অর রশীদ দ্বিতীয় বিয়ে করেন রুবি খাতুনকে। এ ঘরে তার আয়মান সেখ ও সালমান সেখ নামে যমজ শিশু সন্তান রয়েছে।

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো হাজেরা স্কুল শেষে বাড়িতে ফিরে আসে এবং সরাসরি তার সৎমায়ের কাছে যায়। এরপর থেকেই আর দেখা যায়নি তাকে।

নিহত হাজেরার ফুফু হাসি খাতুন বলেন, আমরা শুনেছি মেয়েটি স্কুল থেকে বাড়ি এসেই সৎমায়ের কাছে গিয়েছিল। এরপর সৎমা তাকে হত্যা করে ঘরে তালা মেরে পালিয়ে যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ না মেলায় সন্দেহ দেখা দেয়। পরে ঘরের ভেতরে খুঁজে একটি বালতির ভেতরে বস্তার মধ্যে পাওয়া যায় হাজেরার মরদেহ। জানি না এ নিষ্পাপ শিশুটি কী চেয়েছিল, যার জন্য খুন করতে হলো তাকে। ওকে মেরে ফেলে চলে গেল। আমাদের যদি জানাতো, আমরা ওকে মাদরাসায় দিয়ে দিতাম। এর বিচার চাই আমরা।

নিহত হাজেরার দাদি মনোয়ারা খাতুন বলেন, আমার নাতনির এ নির্মম হত্যার বিচার চাই। এমন অপরাধ মাফ করা যায় না।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, শিশুটির মরদেহ বস্তাবন্দি অবস্থায় একটি বালতির মধ্যে পেয়েছি আমরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, বালিশ চাপা দিয়ে কিংবা গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...