Home জাতীয় অপরাধ সিরাজগঞ্জে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিরাজগঞ্জে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা

Share
Share

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী এলাকায় অবস্থিত রেইনবো আইস ললি ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও অননুমোদিত ফুড কালার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সেনাবাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে মঙ্গলবার (৩ মে) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এসময় কারখানার ভেতরে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা প্রায় ৫০ বস্তা আইস ললি ও তিন হাজার ভেজাল শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন অভিযান শেষে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল বা অননুমোদিত রাসায়নিক ব্যবহার করে কেউ পার পাবেন না।

সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, শিশুদের জন্য ক্ষতিকর এ ধরনের পণ্য নির্মূলে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...