Home Health সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি রোগী, ২৬ জনের মৃত্যু
Healthজাতীয়

সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি রোগী, ২৬ জনের মৃত্যু

Share
Share

সিরাজগঞ্জে এইচআইভি (HIV) আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২৫৫ জন রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু ঘটেছে। বিষয়টি চিকিৎসক ও সুশীল সমাজের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি থেকে জেলায় এইচআইভি পরীক্ষা শুরু হলেও এবার শনাক্ত রোগীর সংখ্যা আগে যেকোনো সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে।

সেন্টারের কাউন্সেলর মাসুদ রানা জানান, বর্তমানে শনাক্ত রোগীর মধ্যে ৭৩ শতাংশ মাদকসেবী। এছাড়া সাধারণ মানুষ ৩৫ জন, স্কুল-কলেজ শিক্ষার্থী ২৯ জন এবং যৌনকর্মী চারজন। তিনি বলেন,“ ভারত থেকে অবৈধভাবে আসা ইনজেকশন ড্রাগের মাধ্যমে এই রোগ দ্রুত ছড়াচ্ছে। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের পাশাপাশি কাউন্সেলিং দেওয়া হচ্ছে। নিয়মিত রি-টেস্টের মাধ্যমে রোগের অবস্থা যাচাই করা হয়।”

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার বলেন,“সামাজিকভাবে নিম্ন আয়ের মানুষরাই মূলত ইনজেকশন ড্রাগ শেয়ার করে ব্যবহার করছেন। আক্রান্তদের চিকিৎসা ও মনোবল বৃদ্ধির জন্য কাউন্সেলিং কার্যক্রম চালানো হচ্ছে। তবে ইনজেকশন ড্রাগ ব্যবহার নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।”

মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ নেশাজাতীয় ইনজেকশন বেচাকেনা রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। শেষ দুই বছরে জেলায় বিভিন্ন স্থানে প্রায় ১৯০০ অ্যাম্পুল ইনজেকশন ড্রাগ জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। চিকিৎসকরা বলেছেন, যদি দ্রুত সচেতনতা বৃদ্ধি এবং আইনগত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সিরাজগঞ্জে এইচআইভি সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...