Home জাতীয় অপরাধ সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় মা-বাবাকে নির্যাতন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় মা-বাবাকে নির্যাতন

Share
Share

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জিধুরী গ্রামে চিপস কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে এক চতুর্থ শ্রেণির ছাত্রী। অভিযোগ উঠেছে স্থানীয় দোকানদার চান মোহাম্মদ সিকদারের (৬০) বিরুদ্ধে। এ ছাড়া ঘটনায় অভিযুক্তের পরিবারকে জিজ্ঞাসা করতে গেলে ছাত্রীর মা-বাবাকে মারধরের অভিযোগও উঠেছে।

ভুক্তভোগী ছাত্রীর মা চান মোহাম্মদ সিকদারের নাম উল্লেখ করে সোমবার (১৪ জুলাই) দুপুরে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত চান মোহাম্মদ জিধুরী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে।

স্থানীয়দের মধ্যে অনেকে দাবি করছেন, এর আগেও ওই দোকানদার সম্পর্কে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শোনা গেছে, তবে সাহস করে প্রকাশ্যে অভিযোগ করেনি কেউই ।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে স্কুল শেষে আমার মেয়ে চিপস কিনতে পাশের দোকানে যায়। সে সময় দোকানদার চান মোহাম্মদ তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। বিষয়টি নিয়ে ভয়ে ও লজ্জায় মেয়েটি তাৎক্ষণিকভাবে কিছু না বললেও পরে বাড়ি ফিরে কান্নারত অবস্থায় পুরো ঘটনা জানায়। এরপর আমি ও আমার স্বামী অভিযুক্ত দোকানদারের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে আমাদের ওপর চড়াও হয় তারা এবং মারধর করে আহত করে।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ‘এ ঘটনায় প্রাথমিক অভিযোগ পেয়েছি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিচ্ছি আমরা। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী নেওয়া হবে কঠোর ব্যবস্থা।’

এদিকে এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। আতঙ্ক বিরাজ করছে অভিভাবক মহলে। অনেকেই বলছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এখন আরও বেশি সচেতন হওয়ার সময় এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...