Home আন্তর্জাতিক সিনেমার প্রিমিয়ারে অভিনেতা-প্রযোজককে জুতাপেটা করলেন অভিনেত্রী
আন্তর্জাতিকবিনোদন

সিনেমার প্রিমিয়ারে অভিনেতা-প্রযোজককে জুতাপেটা করলেন অভিনেত্রী

Share
Share

এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে অভিনেত্রী রুচি গুজ্জার সবার নজর কেড়েছিলেন। বেশ আলোচনায় উঠে এসেছিলেন এ অভিনেত্রী। তবে এবার একেবারে ভিন্ন কারণে শিরোনামে তিনি। মুম্বাইয়ের এক সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর চড়াও হয়ে রুচি বেধড়ক জুতাপেটা করেছেন !

সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, তর্কাতর্কির মাঝেই হঠাৎ ক্ষেপে গিয়ে রুচি প্রযোজক করণকে জুতা দিয়ে মারতে থাকেন । উপস্থিত দর্শকরা হতভম্ব! কেউ কেউ ভিডিও করে ফেলেন মুহূর্তটি, আর সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্পেশাল স্ক্রিনিং চলাকালেসেখানে ছিলেন প্রযোজক ও অভিনেতা । রুচি একদল বিক্ষোভকারী নিয়ে সিনেমা হলে ঢুকে সরাসরি চড়াও হন তাদের ওপর। বিক্ষোভকারীদের হাতে প্রযোজকদের ছবিসহ প্ল্যাকার্ড, যার মুখে লাল ক্রস চিহ্ন। হলজুড়ে তখন স্লোগান, স্লোগান আর উত্তেজনা। কিন্তু কেন এত ক্ষোভ?

রুচির দাবি, গত বছর প্রযোজক চৌহান তাকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন এক হিন্দি ধারাবাহিকের জন্য। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে নিজের প্রযোজনা সংস্থা থেকে লাখ লাখ টাকা চৌহানের অ্যাকাউন্টে পাঠান রুচি।

কথা ছিল, ধারাবাহিকটি ‘সনি টিভি’তে সম্প্রচারিত হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকের কোনো খবর নেই! উল্টো রুচির টাকায় প্রযোজক বানিয়েছেন ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা, যা মুক্তি পাচ্ছে ২৭শে জুলাই! অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিয়েছেন চৌহান। তাই আর কোনো উপায় না দেখে প্রকাশ্যেই ‘জুতা জবাব’ দিলেন অভিনেত্রী! ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন রুচি। প্রমাণ হিসেবে ব্যাংক লেনদেনের নথি আদালতে জমা দিয়েছেন বলেও জানিয়েছেন গণমাধ্যমকে।

তবে অভিনেতা ও প্রযোজক মান সিং পুরো ঘটনাকে ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবে উড়িয়ে দিয়েছেন । তার দাবি, ছবিটির মুক্তি ঠেকাতে চেয়েছিলেন রুচি। আদালতের অনুমতি পেয়ে ছবি মুক্তি পেতেই ক্ষোভ ঝেড়েছেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...