Home আন্তর্জাতিক সিগারেটের আগুনে সাইপ্রাসে ভয়াবহ দাবানল
আন্তর্জাতিক

সিগারেটের আগুনে সাইপ্রাসে ভয়াবহ দাবানল

Share
Share

সাইপ্রাসে গত জুলাই মাসে সংঘটিত ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছিল অসাবধানতাবশত ফেলে দেওয়া একটি সিগারেটের আগুন থেকে। যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো (এটিএফ) গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, পাহাড়ি এলাকার মালিয়া ও আর্সোস গ্রামের সংযোগ সড়কের ধারে বহু সিগারেটের অবশিষ্টাংশ পাওয়া গেছে, যা দাবানলের সূচনাবিন্দু হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় পরিবেশ ছিল আগুন লাগা ও দ্রুত ছড়িয়ে পড়ার জন্য অত্যন্ত অনুকূল। প্রবল বাতাস, শুষ্ক আবহাওয়া ও তীব্র তাপমাত্রা সিগারেটের আগুনকে ভয়াবহ দাবানলে রূপ দেয়। সে সময় তাপমাত্রা ছিল প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল খুবই কম এবং বাতাসের গতি ছিল তীব্র। এসব কারণে পাহাড়ি এলাকায় অল্প আগুনও দ্রুত ছড়িয়ে পড়ে।

ভয়াবহ ওই দাবানলে প্রায় ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে যায়, সাত শতাধিক স্থাপনা ধ্বংস হয় এবং প্রাণ হারান অন্তত দুইজন। আগুন থেকে বাঁচতে গাড়িতে পালানোর চেষ্টা করা এক বৃদ্ধ দম্পতির গাড়ি পাহাড়ি সড়কের ধারে উদ্ধার করা হয়।

প্রায় ২৫০ জন অগ্নিনির্বাপণকর্মী ও ১৪টি বিমান দুই দিন ধরে নিরলসভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সাইপ্রাস সরকার জানায়, টানা তিন শীত মৌসুমে কম বৃষ্টিপাত, তীব্র গরম এবং প্রবল বাতাস দাবানলকে আরও ভয়াবহ করে তুলেছিল।

দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিদেসের অনুরোধে এটিএফের একটি দল সাইপ্রাসে গিয়ে ১০ দিনব্যাপী তদন্ত চালায়। তদন্তে প্রত্যক্ষদর্শীর বর্ণনা, ছবি, ভিডিও ও ফায়ার সার্ভিসের তথ্য বিশ্লেষণ করে দাবানলের প্রকৃত উৎস চিহ্নিত করা হয়।

এদিকে, আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অস্বাভাবিক তাপপ্রবাহ ও বৃষ্টির ঘাটতি চলতি বছর ইউরোপে দাবানলের তীব্রতা বাড়িয়েছে। ২০২৫ সালকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের বছর হিসেবে উল্লেখ করেছে তারা। এ বছর তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসে দাবানলের তীব্রতা আগের বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি ছিল। এতে অন্তত ২০ জন প্রাণ হারান, প্রায় ৮০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় এবং অন্তত ১০ লাখ হেক্টর বনভূমি আগুনে ভস্মীভূত হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়াডাঙ্গায় চালু হচ্ছে “ফুয়েল কার্ড” কার্ড দেখিয়ে সংগ্রহ করতে হবে জ্বালানি তেল

চুয়াডাঙ্গায় আগামী ১ এপ্রিল থেকে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রল-অকটেন’ নীতি বাস্তবায়ন শুরু হবে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলমালিক ও চালকদের তেল সংগ্রহের...

প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা জামালপুরের চরাঞ্চলের জনজীবন

এমরান হোসেন, জামালপুর | নদনদী বেষ্টিত জামালপুর জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে বসবাসকারী মানুষের জীবন যেন এক অন্তহীন সংগ্রামের নাম। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর প্রবল...

Related Articles

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইরান-ফ্রান্স সংলাপ, কূটনৈতিক সমাধানের জোর

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে স্পেনের নিষেধাজ্ঞা

ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে...

জ্বালানি সংকটে নড়বড়ে ইউরোপ, ব্যতিক্রমী স্থিতিশীল স্পেন

গত চার বছরে ইউরোপ একাধিক জ্বালানি ধাক্কার মুখে পড়েছে, যার সূচনা হয়...

ইরানে সম্ভাব্য যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে...