Home আন্তর্জাতিক সাপ হাতে সিনেমা হলে যুবকের প্রবেশ, আতঙ্কে দর্শকদের ছোটাছুটি।
আন্তর্জাতিকচলচ্চিত্রবিনোদন

সাপ হাতে সিনেমা হলে যুবকের প্রবেশ, আতঙ্কে দর্শকদের ছোটাছুটি।

Share
Share

ভক্তরা প্রিয় অভিনেতার জন্য কী-ই না করেন । কখনও তাঁর স্পর্শ পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, কখনও আবার তারকাদের সঙ্গে একফ্রেমে সেলফি নিতে মরিয়া হয়ে ওঠেন ভক্তরা। তারই পরিপ্রেক্ষিতে নায়কের অনুরাগী অদ্ভুত এক কাণ্ড ঘটালেন ; যা দেখে তোলপাড় সামাজিক মাধ্যম।

মহেশ বাবু অভিনীত দক্ষিণী সিনেমা ‘খালেজা’ মুক্তি পায় ২০১০ সালে । সে সময় বক্স অফিসে আলোড়ন তোলা এই সিনেমাটি সম্প্রতি আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।

সম্প্রতি ‘খালেজা’ সিনেমার শো চলাকালে প্রেক্ষাগৃহের অন্দরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, হাতে তাজা সাপ নিয়ে প্রেক্ষাগৃহে ঢুকছে এক যুবক। মূলত সেই ছবির দৃশ্যে মহেশ বাবুকে সাপ নিয়ে মরুভূমির মাঝে হেঁটে যেতে দেখা যায় । আইকনিক সেই দৃশ্য অনুকরণ করেই সেই সাপ হাতে নিয়ে প্রেক্ষাগৃহে যান ওই ব্যক্তি।

প্রথম দেখায় অনেকে সেটাকে খেলনা সাপ ভাবেন। কিন্তু গোল বাঁধে ওই ব্যক্তির হাতে থাকা সাপ যখন কিলিবিলিয়ে ওঠে। সেই দৃশ্য দেখে প্রেক্ষাগৃহের অন্দরে হুড়োহুড়ি পড়ে যায় ; আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

ইতোমধ্যে ক্যামেরাবন্দি সেই দৃশ্য সামাজিক মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। প্রেক্ষাগৃহে হইচই শুরু হতেই ওই সাপটিও নাকি নিজে থেকেই বেরিয়ে যায়।

সাপ হাতে নেওয়া সেই ব্যক্তির পরিচয় জানা যায়নি। কারণ তিনি কাপড় দিয়ে মুখ ঢেকে প্রেক্ষাগৃহে ঢুকেছিলেন। এদিকে সাপ ধরে, সিনেমা হলে ঢোকায় মারাত্মক আপত্তি তুলেছেন পশুপ্রেমীরা। অনেকে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...