Home জাতীয় সাতসকালেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৫ জন।
জাতীয়দুর্ঘটনা

সাতসকালেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৫ জন।

Share
Share

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সোয়া ৬টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন হোসেন বলেন, ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গার টেকেরহাটগামী একটি মাহেন্দ্রর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চারজন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন । নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে।

তানসিভ জুবায়ের নাদিম (ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক) জানান , দুর্ঘটনার পর মৃত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...