Home খেলাধুলা ক্রিকেট সাকিবকে  টপকে আইপিএল শেষ করলেন মোস্তাফিজ
ক্রিকেটখেলাধুলা

সাকিবকে  টপকে আইপিএল শেষ করলেন মোস্তাফিজ

Share
Share

চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন মোস্তাফিজুর রহমান।  আইপিএল থেকে ফেরার আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের শেষ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি ।

৩৩ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট । আর দারুণ বোলিংয়ের সুবাদে আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারিও বনেছেন এই বাঁহাতি পেসার।

আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিব আল হাসানই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি অলরাউন্ডারকে টপকে আইপিএলে মোস্তাফিজের উইকেট সংখ্যা এখন ৬৫।

বাঁহাতি এই পেসার শনিবার (২৪ মে) জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। সাকিবকে ছাড়িয়ে যেতে মোস্তাফিজের লেগেছে ৬০ ইনিংস। ৭০ ইনিংসে সাকিবের শিকার ৬৩ উইকেট।

অবশ্য মোস্তাফিজের ৩ উইকেট শিকারের পরও রানপাহাড়ে চড়েছে পাঞ্জাব। পুরো ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট ২০৬ রান তুলেছে তারা।

প্রসঙ্গত, আইপিএলের শেষ দিকে দিল্লি, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে টেনেছিল ।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এক সপ্তাহের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল । সে এনওসির মেয়াদ শেষ হচ্ছে কাল। এক সপ্তাহে দিল্লির হয়ে মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। এই ৩ ম্যাচে তার ঝুলিতে এসেছে ৪ উইকেট।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট...

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি 

ক্রিকেটারদের চলমান ধর্মঘট ও মাঠে নামতে অস্বীকৃতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...

ভারতকে হারিয়ে নারী সাফ ফুটসালে বাংলাদেশের দাপুটে সূচনা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে চমৎকার সূচনা করেছে বাংলাদেশ...