Home আন্তর্জাতিক সাংবাদিক ময়ূখ রঞ্জনকে কেন ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক?
আন্তর্জাতিকচলচ্চিত্রনাটকবিনোদন

সাংবাদিক ময়ূখ রঞ্জনকে কেন ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক?

Share
Share

ময়ূখ রঞ্জন ঘোষ ( ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক ) সম্প্রতি বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন।

বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার পাত্র হয়েছেন তিনি। এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তাকে নিয়ে সমালোচনা করেন তারকারাও।

এবার টালিউডের গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এই তালিকায় যোগ দিলেন । শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে তিনি পরোক্ষভাবে ময়ূখকে কটাক্ষ করেন।

ঋত্বিক লেখেন, “ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।”

শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে এই অভিনেতা লেখেন, ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূর রঞ্জন’।

ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, কেউ কেউ দাবি করছেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে।
ঋত্বিকের মন্তব্য বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও।

কখনও লাফিয়ে, কখনও দৌড়ে চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করে সমালোচনায় থাকেন কালকাতার ময়ূখ রঞ্জন ঘোষ ।

৫ আগস্টের পর বাংলাদেশ নিয়ে একাধিক মিথ্য সংবাদ ও মন্তব্য করায় বাংলাদেশিদের কাছেও পরিচিত তিনি। ‘থাকবে না, বাংলাদেশ আর থাকবে না…’ তার এই একটি মন্তব্যের জেরে বাংলাদেশে আলোচনায় আসেন ময়ূখ ।

উল্লেখ্য, ময়ূখ রঞ্জন রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও ইনপুট প্রধান হিসেবে কর্মরত। এর আগেও তিনি টালিউডের অভিনেতা দেব ও রুক্মিণীর সঙ্গে ছবি তুলে সমালোচনায় পড়েছিলেন । অনেকেই মনে করছেন, এই সাংবাদিক বারবার বিতর্কে জড়িয়েই নিজের পরিচিতি বাড়াতে চাইছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...