Home জাতীয় আইন-বিচার সম্মেলন ঘিরে সংঘর্ষ, আহত বিএনপি নেতার মৃত্যু
আইন-বিচার

সম্মেলন ঘিরে সংঘর্ষ, আহত বিএনপি নেতার মৃত্যু

Share
Share

বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা শওকত হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১১ ফেব্রুয়ারি, কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে শওকত হোসেনসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে বাগেরহাট জেলা হাসপাতাল, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়া হয়।
পরবর্তীতে শওকতের ভাই লিয়াকত হোসেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল হাওলাদারসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তবে এ ঘটনায় প্রথমে কেউ গ্রেপ্তার হয়নি। বিএনপি নেতার মৃত্যুর পর, বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পুলিশ আফজাল গ্রুপের সদস্য হায়দার আলীসহ আরও দুইজনকে আটক করে।
ঘটনার পর দেপাড়া বাজারে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ রেখেছেন।
কচুয়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আরও তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...