Home জাতীয় অপরাধ সমকামিতার অভিযোগে ডুয়েটের ৭ শিক্ষার্থীকে বহিষ্কার
অপরাধআইন-বিচারজাতীয়

সমকামিতার অভিযোগে ডুয়েটের ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

Share
Share

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাত শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর গঠন করা হয়েছে চার সদস্যের একটি তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মঙ্গলবার হল থেকে পাঁচজন ও বৃহস্পতিবার আরও দুজনকে বহিষ্কার করা হয়েছে। তবে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার হননি তারা।

অধ্যাপক দাস বলেন, ১৯ জুলাই মধ্যরাতে কয়েক শিক্ষার্থী সমকামিতার অভিযোগ তুলে আটক করে তাদের সহপাঠীদের। এরপর ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিষয়টি লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জানানো হয়।

তিনি আরও বলেন, ২০ জুলাই অভিযোগের ভিত্তিতে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...