Home আন্তর্জাতিক শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডব: নিহত ২০০
আন্তর্জাতিকদুর্ঘটনা

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডব: নিহত ২০০

Share
Share

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২১৮ জন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ধীরে ধীরে সামনে আসছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের মধ্যাঞ্চল সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে মাটি ধসে বহু ঘরবাড়ি চাপা পড়ে যায়। উপড়ে পড়া গাছ ও কাদা–মাটিতে ঢাকা সড়কগুলো সচল করতে ত্রাণকর্মীরা অভিযান চালাচ্ছেন। ডিএমসি এক বিবৃতিতে জানায়, দ্বীপরাষ্ট্রটির বিশাল অংশে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে প্রায় দুই লাখ মানুষকে ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

অবিরাম বর্ষণ এবং নতুন করে ভূমিধসের আশঙ্কায় উদ্ধারকাজ চ্যালেঞ্জের মুখে পড়ছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অনেক দুর্গম এলাকায় এখনও ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিখোঁজদের অনেকে আর জীবিত নাও থাকতে পারেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ২০৮ শিশুর মৃত্যু

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চলমান রক্তক্ষয়ী সংঘাতের চরম মূল্য দিতে হচ্ছে নিরীহ শিশুদের। ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এ পর্যন্ত ২০৮ জন শিশুর...

ইরানের নতুন নিরাপত্তা প্রধান হলেন মোহাম্মদ বাঘের জোলঘাদর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ইরান সরকার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের জোলঘাদরকে...

Related Articles

ইসরায়েলি সেনা সদরদপ্তর ও পরমাণু কেন্দ্রে ইরানের ভয়াবহ হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান রক্তক্ষয়ী সংঘাত ২৭তম দিনে পদার্পণ করেছে।...

এপস্টেইনের বিরুদ্ধে পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ: মুখ খুললেন আরও এক ভুক্তভোগী

যুক্তরাষ্ট্রের আলোচিত ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের লালসার শিকার হওয়ার তালিকায়...

এবার পঞ্চগড়ে ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে...

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৯

পার্বত্য জেলা রাঙামাটির সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত...