Home আঞ্চলিক শেরপুরে নিখোঁজের ১২ ঘন্টা পর উদ্ধার হল যুবকের মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শেরপুরে নিখোঁজের ১২ ঘন্টা পর উদ্ধার হল যুবকের মরদেহ

Share
Share

শেরপুরে নিখোঁজের ১২ ঘন্টা পর উদ্ধার হয়েছে এক যুবকের লাশ। শনিবার বিকেল ৫টায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা বেপারীপাড়া নদীর পাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

নিহত যুবকের নাম মো. আক্তার হোসেন (৩০)। সেই হাতি আগলা গ্রামের মো. তোফায়েল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ব্যাক্তিগত কাজের কথা বলে আক্তার হোসেন বাড়ি থেকে বের হয়। এদিকে গভীর রাতেও সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে । পরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা বেপারীপাড়া নদীর পাড়ে একটি লাশ দেখে, স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়দুল আলম এই বিষয়ে বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সদর হাসপাতালের মর্গে । এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...