Home জাতীয় শেরপুরে তেলবাহী লরিচাপায় নিহত হয়েছেন অটোরিকশার ৩ যাত্রী ।
জাতীয়দুর্ঘটনা

শেরপুরে তেলবাহী লরিচাপায় নিহত হয়েছেন অটোরিকশার ৩ যাত্রী ।

Share
Share

বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলায় তেলবাহী একটি লরির চাপায় নিহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী । এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন।

উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা দক্ষিণ নামাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে আল-আমিন (১৮), একই গ্রামের ইলিয়াস হোসেন মেম্বারের ছেলে ইমরান হোসেন (১৮) এবং শহরের শিংপাড়া এলাকার রিতা বিশ্বাস (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে , বুধবার রাত ৮ টার দিকে শেরপুর পৌর এলাকার মোবারকপুর এলাকায় একটি অটোরিকশা শহরের দিকে আসছিল। এসময় শ্রীবরদীগামী একটি লরি সামনে থেকে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রিতা বিশ্বাস এবং আল-আমিন নামে দুইজন।ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠায়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর এক যাত্রী ইমরান হোসেনের মৃত্যু হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, মোবারকপুর এলাকায় তেলবাহী একটি লরি রাত নয়টার দিকে অটোরিকশাটিকে চাপা দিয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করি। এসময় আল-আমিন ও আরেকজনকে মৃত অবস্থায় পাই। জেলা সদর হাসপাতালে আহত তিনজনকে পাঠালে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ইমরান নামের এক যাত্রীর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...