Home জাতীয় অপরাধ শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেফতার হয়েছেন
অপরাধআওয়ামী লীগজাতীয়রাজনীতি

শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেফতার হয়েছেন

Share
Share

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার সময় মমতাজকে গ্রেফতার করা হয়েছে ।

তালেবুর রহমান জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে সাবেক এই এমপির বিরুদ্ধে । আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৯-২০১৩ সাল পর্যন্ত মমতাজ বেগম সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, ২০২৪ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

এমপি থাকা অবস্থায় স্বেচ্ছাচারী কার্যক্রম, লুটপাট ও অনিয়ম নিয়ে প্রায়ই আলোচনায় এসেছেন মমতাজ ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...