Home জাতীয় অপরাধ শিক্ষিকাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, ৯ দিনেও আটক হয়নি মূল ঘাতক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

শিক্ষিকাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, ৯ দিনেও আটক হয়নি মূল ঘাতক

Share
Share

জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল শিক্ষিকা রোজিনা বেগম (৩২) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ৯ দিন অতিবাহিত হলেও, পুলিশ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ঘাতক রেজাউল করিম সাগরকে গ্রেফতার করতে পারেনি ।

রেজওয়ান নামে নিহতের ১০ বছর বয়সী একমাত্র সন্তান রয়েছ মা এর করুণ মৃত্য তাকে তাড়া করে ফিরছে।

উপজেলার ভাষানীগাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রধান অভিযুক্ত সাগর গত ২৬ মে সোমবার ভেকু মেশিন দিয়ে জমি কাটতে গেলে নিহত স্কুল শিক্ষিকা রোজিনা বেগমের আত্মীয়রা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাগরের নেতৃত্বে একটি দল দা ও বল্লম দিয়ে রোজিনাসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে শিক্ষিকা রোজিনা বেগম ঘটনাস্থলে প্রাণ হারান এবং বাকিরা গুরুতর আহত হন।

কমলগঞ্জ থানায় নিহতের ভাই শাহজাহান আহমদ ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ চারজনকে গ্রেফতার করলেও সাগর এখনো পলাতক। এলাকাবাসী, শিক্ষক সমাজ ও নিহতের পরিবার দ্রুত তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক জানান, সাগর যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা । ইতোমধ্যে একটি ভেকু মেশিন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, পলাতক আসামিকে ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...