Home জাতীয় ‘শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথে থাকবেন’
জাতীয়শিক্ষা

‘শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথে থাকবেন’

Share
Share

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন জানিয়েছেন , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণে সরকার কোনও পদক্ষেপ না নিয়ে চরম বিমাতাসুলভ আচরণ করেছে। শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা তাদের পাশে থাকবেন।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা সোয়া ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি এ কথা বলেন।

ড. মো. রইছ উদদীন বলেন, গতকাল বুধবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরকার কোনও দুঃখ প্রকাশ করেনি। আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সন্তানরা রাজপথ ছাড়বে না। আমরাও থাকবো তাদের সাথে । শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি ।

আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার সারা রাত যমুনার সামনে অবস্থান করছিলেন । বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টার পর তাদের সংখ্যা বাড়তে থাকে। ইতোমধ্যে শিক্ষকরাও আসতে শুরু করেছেন। শিক্ষকরা জানান, তারাও রাজপথে থাকবেন।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’, ‘বৈষম্যের গদিতে, আগুন জ্বালো এক সাথে’, ‘তুমি কে আমি কে, জবিয়ান জবিয়ান’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘জবিয়ানের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘নির্ভীক জবিয়ান, বিপ্লবে জবিয়ান’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

কর্মসূচি ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...