Home জাতীয় অপরাধ শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
অপরাধ

শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

Share
Share

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক ব্যক্তি হাবিবুর রহমান, যিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইমিগ্রেশন এলাকায় তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে কাস্টমস কর্মকর্তারা তাকে নজরদারিতে রাখেন। পরবর্তীতে ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগ সংগ্রহ করে কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তার দেহ ও ব্যাগ স্ক্যানিং করলে বিপুল পরিমাণ স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

তল্লাশির পর তার হ্যান্ডব্যাগ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণ এবং বুকিং করা ব্যাগের তিনটি ব্লেন্ডারের ভেতরে বিশেষভাবে লুকানো ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ২,৯৯০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৩,২৮৯ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৯৬ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত স্বর্ণ কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে এবং হাবিবুর রহমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...